বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

দেশের হলে নতুন তিন সিনেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : দেশের হলে মুক্তি পেয়েছে নতুন ৩ সিনেমা। এগুলো হচ্ছে, মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ ও শবনম পারভীনের ‘হুরমতি’।

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করা হয়। ১৭ বছর পর ফারুকী ফিরছেন ৪২০-এর ডাবল আপ ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নিয়ে।

এর কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন প্রমুখ। সিনেমাটি দেশের ১৫টি হলে মুক্তি পেয়েছে।  

এদিকে, সায়েন্স ফিকশন ও হরর ঘরানার সিনেমা ‘ডেঞ্জার জোন’ সিনেমার কাজ শুরু হয় প্রায় অর্ধযুগ আগে। সে সময় এর একটি ফার্স্টলুকও প্রকাশিত হয়। ২০১৯ সালে কাজ শেষ হলেও অজানা কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ডেঞ্জার জোন।

বেলাল সানির পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জলি রহমান। এতে আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত প্রমুখ।

অন্যদিকে, একইদিনে মুক্তি পেয়েছে সম্পূর্ণ কমেডি ঘরানার সিনেমা ‘হুরমতি’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন শবনম পারভীন। এ সিনেমাটি বানাতে বাবার কাছ থেকে পাওয়া চারতলা বাড়ি বিক্রি করেছেন তিনি। এবারই প্রথম নয়, আগেও পৈতৃক সম্পত্তি বিক্রি করে শবনম পারভীন প্রযোজনা করেছেন একাধিক সিনেমা।

হুরমতিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit