শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিয়েবার্ষিকীতে রোহিতকেই সেরা বললেন রিতিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে অধিনায়ক রোহিত শর্মার। তবে সময়টা ভালো না কাটলেও তিনিই যে সেরা সেটা মনে করিয়ে দিয়েছেন তার স্ত্রী রিতিকা সাজদেহ।

শুক্রবার ১৩ ডিসেম্বর ছিল রোহিত-রিতিকা দম্পতির নবম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনটিতে রোহিত নিয়ে একটি আবেগী পোস্ট দিয়েছেন রিতিকা। যেখানে রোহিত ও মেয়ে সামাইরা শর্মার সঙ্গে কিছু ছবিও শেয়ার করেছেন রিতিকা।

ইনস্টাগ্রামে রিতিকার দেওয়া সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ নবম বেবি। সেরা বাবা, সেরা স্বামী, সেরা বন্ধু এবং সেরা যা আমি কামনা করতে পারি সবই তুমি।’

গত ২০১৫ সালের এই দিনে মুম্বাইয়ে রিতিকাকে বিয়ে করেন রোহিত। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যা সামাইরা। আর কদিন আগে গত ১৫ নভেম্বর পুত্র আহানের বাবা হয়েছেন রোহিত। যে কারণে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলতে পারেননি রোহিত। সেই টেস্টে অবশ্য জয় পেয়েছিল ভারত।

এরপর দ্বিতীয় টেস্টে রোহিত ফিরলেও হেরে গেছে তার দল। এর আগে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্টে ধবলধোলাই হতে হয়েছে ভারতকে। যে কারণে প্রশ্ন উঠেছে রোহিতের নেতৃত্ব নিয়ে। একই সঙ্গে ব্যাট হাতেও রান পাচ্ছেন না তিনি। এ অবস্থায় কঠিন চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit