বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

তামিমের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে যা বললেন নান্নু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : সাত মাস পর ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে তেমন সুবিধা করতে পারেনি এ জাতীয় দলের ওপেনার। গতকাল ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাবেক জাতীয় দলের এ অধিনায়ক।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস ট্রফি এবং জাতীয় দলে তামিমের ফেরা নিয়ে নান্নু বলেন, জাতীয় দলে ফেরার জন্য ওকেই (তামিম) সিদ্ধান্তটা নিতে হবে। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার যে কোনো দলের জন্য অনেক উপকৃত হবে। সেই হিসাবে মাত্র খেলা শুরু করেছে, ওর ফিটনেস আরও দেখতে হবে। তারপর আমি মনে করি যেভাবে যাচ্ছে, আর কয়েকটা ম্যাচ খেলতে পারলে আরও ফিটনেসের উন্নতি হবে। তারপর ও সিদ্ধান্ত নিতে পারবে।’

তামিমের ব্যাটিং কেমন লেগেছে—এমন প্রশ্নে নান্নু বলেন, তামিম যেভাবে ব্যাটিং করেছে, তা দেখে মনে হয়নি ও সাত মাস পর ক্রিকেটে ফিরেছে। যেহেতু এখন ফিটনেস ভালো আছে, তাই ওকেই সিদ্ধান্ত নিতে হবে যে, সে ফিরবে কিনা। এখানে প্রতিটা শর্ট এনজয় করেছি, আগের তামিমকেই মনে হয়েছে। ও পুরো প্রস্তুতি নিয়েই এখানে খেলছে। অভিজ্ঞতার মূল্যায়ন প্রশ্নে জাতীয় দলের সাবেক এই নির্বাচক বলেন, ক্রিকেটে অভিজ্ঞতার মূল্যায়ন সবসময় করা হয়। এটা থাকবে অভিজ্ঞতার সঙ্গে তো কিছু কম্পেয়ার করা যায় না।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit