শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার

১৫ বছরের প্রেম, বয়ফ্রেন্ডকেই বিয়ে করলেন অভিনেত্রী কীর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ কীর্তি সুরেশ। পাত্র ১৫ বছরের বয়ফ্রেন্ড অ্যান্টনি থাটিল। স্কুলজীবন থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব পরবর্তীতে প্রেমে রূপান্তরিত হয়, যা এখন বিয়েতে পরিণত হলো। গোয়ায় বিয়ের উৎসব ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী চলছিল।

এই অনুষ্ঠানে দক্ষিণী ও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন, যেমন থালাপতি বিজয়, অ্যাটলি কুমার, নায়নী, বরুণ ধাওয়ান প্রমুখ। বিয়ের কয়েকটি ছবি নিজের সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবর। বিয়ের এই ছবি প্রকাশের পরই হংসিকা মোতওয়ানি, রাশি খান্নাসহ অনেক তারকা শুভেচ্ছা জানান।
 
উল্লেখ্য, কীর্তি সুরেশ ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সালে নায়িকা হিসেবে অভিষেক হয়। ২০১৮ সালে ‘মহানতি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। সম্প্রতি ‘বেবি জন’ সিনেমার ‘নাইন মাটাজা’ গানে আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit