শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার

অন্তঃসত্ত্বার গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছর জুন মাসে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। বিয়ের পরেই ছুটে গিয়েছিলেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় ধরা পড়েছিলেন ফটোগ্রাফারদের ক্যামেরায়।

তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! সেই নিয়ে চর্চাও হয় বিস্তর। তারপর ফের এক অনুষ্ঠানে দম্পতিকে দেখা যায় অদিতি রাও হায়দারি ও তার স্বামী সিদ্ধার্থর সঙ্গে। সেখানেও সোনাক্ষীকে দেখা যায় ঈষৎ পৃথুল চেহারায়। ফলে আরও একপ্রস্ত আলোচনা শুরু হয় তার আসন্ন মাতৃত্ব নিয়ে। এবার সেই গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। বললেন, “আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।”

বিয়ের পরে নবদম্পতির কাছে আসতেই থাকে একের পর এক নিমন্ত্রণ। খাওয়া-দাওয়ার পর্ব লেগেই থাকে। সোনাক্ষী-জাহিরও কি বিয়ের পর এমন আমান্ত্রণে সাড়া দিয়েছেন? প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন, “হ্যাঁ এমন বহু আমন্ত্রণ এসেছে। আর এখানেই আমি বলতে চাই, আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি। এই তো কিছু দিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন। আরে! আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারব না?”

এ কথা বলার সঙ্গে সঙ্গে জাহির মজা করে বলেন, “শুভেচ্ছা জানানোর পরের দিনই সোনাক্ষী ডায়েট মেনে চলতে শুরু করেছে।”সোনাক্ষী আরও বলেন, “বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। আমরা সত্যিই ঘুরে বেড়াচ্ছি। এই নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন।”ফের জাহির মজা করে বলেন, “আমরা আমাদের পোষ্য সারমেয়র সঙ্গে একটা ছবি দিয়েছিলাম।

সেটা দেখেও কয়েকজন বলতে লাগলেন, সোনাক্ষী অন্তঃসত্ত্বা।” অভিনেত্রীর কথায়, “লোকজন পাগল হয়ে গেছে।”বিয়ের আগে টানা সাত বছর সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জাহির। ২৩ জুন বসেছিল তাদের বিয়ের আসর। তবে বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। ঘরোয়াভাবেই বিয়ে সেরেছিলেন দু’জন। পরে বিলাসবহুল রেস্তঁরায় আয়োজন করা হয় প্রীতিভোজের।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit