মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মালয়েশিয়ায় চালু হলো জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা অফিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘এটি আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় আরেকটি ঐতিহাসিক মুহূর্ত।’

২০৩০ সাল পর্যন্ত একটি কোড অব এথিকস, একটি এআই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং পাঁচ বছর মেয়াদি এআই টেকনোলজি অ্যাকশন প্ল্যানসহ প্রথম বছরে সাতটি ডেলিভারেবল নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি।
 
একইদিনে দেশটির সরকার অ্যামাজন, গুগল এবং মাইক্রোসফ্টসহ ছয়টি সংস্থার সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে, যা গত বছরে মালয়েশিয়ায় ডেটা সেন্টার, ক্লাউড এবং এআই প্রকল্প ঘোষণা করেছে।
 
তথ্য ও যোগাযোগ উপখাতে ২০২৪ সালে মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশটির বিনিয়োগ কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য ও যোগাযোগ খাতে চলতি বছর এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ পেয়েছে তারা।
  
এদিকে, মালয়েশিয়ার তথ্য প্রযুক্তি মন্ত্রী গোবিন্দ সিং দেও বলেছেন, সামনের ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ ও জনগণকে প্রস্তুত করতে পদক্ষেপ নিতে হবে। আমরা যখন ডিজিটালাইজেশনের কথা বলি, তখন আমরা তিনটি মূল স্তম্ভের উপর দৃষ্টি নিবদ্ধ করি: অবকাঠামো, সুরক্ষা এবং প্রতিভা।
 
তিনি আরও বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করতে, বিনিয়োগ আকৃষ্ট করতে এবং মালয়েশিয়ার অগ্রসর চিন্তার সক্ষমতার প্রতি বিশ্বব্যাপী আস্থা তৈরি করতে দেশটিকে অবশ্যই শক্তিশালী সংযোগ নিশ্চিত করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit