মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

৪০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলকে ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও টেসলার সিইও ইলন মাস্ক বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলারের সম্পদের মাইলফলক অর্জন করেছেন। স্পেসএক্সের সাম্প্রতিক অভ্যন্তরীণ শেয়ার বিক্রি মাস্কের সম্পদ বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। 

 
এই লেনদেন তার সম্পদে প্রায় ৫০ বিলিয়ন ডলার যোগ করেছে, যা স্পেসএক্সের মোট মূল্যমান প্রায় ৩৫০ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এই মূল্যায়ন স্পেসএক্সকে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানির মর্যাদা এনে দিয়েছে। স্পেসএক্সের শেয়ার বিক্রি এবং টেসলার শেয়ারের দামের ঊর্ধ্বগতির ফলে মাস্কের সম্পদ বেড়ে ৪৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। টেসলার শেয়ারের মূল্য সর্বকালের সর্বোচ্চ ৪১৫ ডলারে পৌঁছেছে।
 
মাস্কের সম্পদ মূলত শেয়ারবাজার ও বৃহত্তর অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে টেসলার শেয়ার প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মাস্কের সম্পদে বিলিয়ন বিলিয়ন ডলার যোগ করেছে।
 
এদিকে, গত ১০ ডিসেম্বর পর্যন্ত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিও মাস্ক। তিনি এই তালিকার দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের চেয়ে ১৪০ বিলিয়ন ডলারে এগিয়ে রয়েছেন। নভেম্বরের শুরু থেকে মাস্ক প্রায় ১৩৬ বিলিয়ন ডলার সম্পদ অর্জন করেছেন। এর ফলে বৈশ্বিক ধনকুবের তালিকায় তার অবস্থান আরও শক্ত হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit