মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

৫৫ ঘণ্টার চেষ্টাতেও বাঁচানো গেলো না কূপে পড়া শিশুটিকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : শত চেষ্টাতেও জীবিত উদ্ধার করা যায়নি রাজস্থানের দৌসায় গভীর কূপে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশুকে। বুধবার রাতে প্রায় ৫৫ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে আরিয়ান নামের ওই শিশুর নিথর দেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় প্রশাসন এবং ওই শিশুর পরিবার জানিয়েছে, সোমবার দুপুর ৩টার দিকে খেলতে খেলতে ১৫০ ফুট গভীর কূপে পড়ে যায় সে। ঘণ্টাখানেকের মধ্যেই তাকে উদ্ধার করার তোড়জোড় শুরু হয়। ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) এবং রাজ্য দুুর্যোগ মোকাবেলা দল (এসডিআরএফ)-এর সদস্যরা। একটি পাইপের মাধ্যমে কূপে আটকে পড়া আরিয়ানকে অক্সিজেন পাঠানো শুরু হয়।

কিন্তু প্রথম থেকেই উদ্ধারকাজে নানা বাধা আসতে থাকে। মাটি কাটার মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বেশ কিছুক্ষণ উদ্ধারকাজ বন্ধ থাকে। শিশুটির কাছে দ্রুত পৌঁছতে ওই কূপের পাশেই সমান্তরালভাবে আরও একটি কূপ খনন করা হচ্ছিল। এই খননকার্যের সময়েই পাশে রাখা মাটির স্তূপ থেকে ওই শিশুর মাথায় মাটি পড়তে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে দড়ি বেঁধে শিশুটিকে উপরে তোলার চেষ্টা করা হয়। সেই মতো রবিবার রাতে যখন আরিয়ানকে কূপ থেকে বার করে আনা হয়, তখন সে অচৈতন্য অবস্থায় ছিল।

উদ্ধারকারী দলের সদস্যেরা অবশ্য চেষ্টার খামতি রাখেননি। শিশুটির শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখতে দড়ি বেঁধে ক্যামেরা পাঠানো হয়েছিল। কিন্তু ভঙ্গুর মাটি উদ্ধারকারী দলের সব চেষ্টা ব্যর্থ করে দেয়। এনডিআরএফ-এর ভারপ্রাপ্ত আধিকারিক যোগেশ কুমার এই প্রসঙ্গে বলেন, “বহু অত্যুৎসাহী মানুষ উদ্ধারকাজ দেখতে ভিড় জমিয়েছিলেন। আমাদের লড়াই ছিল সময়ের বিরুদ্ধে। লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক যে, আমরা সফল হতে পারলাম না।”

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit