সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

তায়াম্মুমে কি আঙুল খিলাল করা জরুরি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: আমার দাদা কয়েকদিন যাবৎ অসুস্থ। তাই তিনি তায়াম্মুম করেই নামাজ আদায় করছেন। আব্বু আজকে দাদাকে বললেন, তায়াম্মুম করার সময় আঙুল খিলাল করতে হবে। কারণ তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি। আসলেই কি তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি?

উত্তর: হ্যাঁ, তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি। কেননা আঙুল খিলাল করা না হলে দুই আঙুলের ফাঁকে মাঝের অংশগুলো মাসেহ থেকে বাদ থেকে যাবে। 

আর তায়াম্মুম সহীহ হওয়ার জন্য আঙুলের অগ্রভাগ থেকে কনুই পর্যন্ত পুরো অংশ মাসেহ করা জরুরি। এর কোনো অংশ মাসেহ থেকে বাদ পড়ে গেলে তায়াম্মুম সহীহ হয় না।

তায়াম্মুমের ফরজসমূহ

তায়াম্মুমের ফরজ দুটি—

১। পুরো চেহারা একবার মাসেহ করা।

২। উভয় হাত কনুই পর্যন্ত মাসেহ করা। (দারাকুতনি : ৬৯৭)

 তায়াম্মুমের সুন্নতসমূহ

নিম্নলিখিত বিষয়গুলো তায়াম্মুমের সুন্নত—

১। তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ পড়া। (জমউল জাওয়ামে : ১/১৫৭৮৭)

২। ধারাবাহিকতা রক্ষা করা। (আবু দাউদ, হাদিস : ২৭৯)

৩। মুখমণ্ডল ও হাত মাসেহ করার মাঝখানে অন্য কোনো কাজ না করা। (আবু দাউদ, হাদিস : ২৭২)

৪। মাটির মধ্যে হাত আগে-পিছে নড়াচড়া করা। (দারাকুতনি : ৬৯৭)

৫। মাটির ওপর হাত মারার পর উভয় হাত ঝেড়ে ফেলা। (মুসলিম, হাদিস : ৫৫৩; ইবনে মাজাহ, হাদিস : ৫৬৩)

৬। মাটির ওপর হাত রাখার সময় আঙুলগুলো খোলা রাখা। (দারাকুতনি : ৬৯৭)

তায়াম্মুমের পদ্ধতি

তায়াম্মুম করার ইচ্ছাকারী ব্যক্তি উভয় হাতের কাপড়গুলো কনুইয়ের ওপরে উঠিয়ে নেবে। তায়াম্মুম দ্বারা নামাজ পড়ার নিয়ত করে বিসমিল্লাহ পাঠ করবে। নিজের উভয় হাতের তালুকে আঙুলগুলো খোলা রেখে মাটির ওপর রাখবে। হাতকে মাটির ওপর সামান্য ঘষবে। তারপর উভয় হাত উঠিয়ে ঝেড়ে ফেলবে। 

এরপর পুরো মুখমণ্ডল মাসেহ করবে। অতঃপর আগের মতো উভয় হাতের তালু আঙুল খোলা রেখে মাটির ওপর রেখে সামান্য ঘষবে। এরপর নিজের বাঁ হাত দ্বারা ডান হাত কনুই পর্যন্ত মাসেহ করবে। এরপর ডান হাত দ্বারা বাঁ হাত কনুই পর্যন্ত মাসেহ করবে। তাতে তায়াম্মুম পরিপূর্ণ হয়ে যাবে। 

এরপর তা দ্বারা ফরজ, নফল সব ধরনের ইবাদত আদায় করতে পারবে। (কিতাবুল আসার লি আবি ইউসুফ : ৭৭; মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১/১৬০)

সূত্র: বাদায়েউস সানায়ে ১/১৬৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৫; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৪৫; আলমুহীতুর রাযাবী ১/১৬০; গুনইয়াতুল মুতামাল্লী, পৃ. ৬৩; রদ্দুল মুহতার ১/২৩৯

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit