শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

চিন্ময় ইস্যুতে ইসকনের বিবৃতি নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় ভারতের হস্তক্ষেপ চেয়ে ইসকন বৈশ্বিক প্ল্যাটফর্ম বিবৃতি দিয়েছে, এমন একটি ভুয়া খবর ভারত ও বাংলাদেশের মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। খবর রিউমর স্ক্যানার ডটকম’র।

অথচ চিন্ময় ইস্যুতে ভারতের হস্তক্ষেপ চেয়ে ইসকন বিবৃতি দিয়েছে, সম্প্রতি এমন ভুয়া খবর দিয়েছে ভারতের এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই), হিন্দুস্তান টাইমস, এই সময়, নিউজ-৯, ইকোনমিক টাইমস, ফার্স্টপোস্ট, ইন্ডিয়া টুডে, জি নিউজ, লাইভ মিন্ট, সিএনএন নিউজ-১৮, এবিপি আনন্দ, রিপাবলিক, ইন্ডিয়ান এক্সপ্রেস, মাতৃভূমি, দ্য হিন্দু, দৈনিক জাগরণ এবং উইয়ন।

এছাড়া একই ভুয়া খবর ছড়িয়েছে, বাংলাদেশের বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা বাংলা, ঢাকা পোস্ট, ইনকিলাব, সময় টিভি, চ্যানেল আই, একুশে টিভি, সমকাল, জনকণ্ঠ, কালের কণ্ঠ, ভোরের কাগজ, ইত্তেফাক, আমাদের সময়, ইনডিপেনডেন্ট টেলিভিশন, যুগান্তর, যায়যায়দিন, মোহনা টিভি, বায়ান্ন টিভি, প্রতিদিনের সংবাদ, বাংলানিউজ-২৪ সহ আরো কয়েকটি নিউজ পোর্টালে।

রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে দেখেছে, আসলে চিন্ময়কে গ্রেপ্তারের ঘটনায় ইসকন কর্তৃপক্ষ ভারতের হস্তক্ষেপ চেয়ে আদৌ কোনো বিবৃতি দেয়নি। প্রকৃতপক্ষে, ভারতের কৃষ্ণ কনশাসনেস সোসাইটি (KCS) নামের ভিন্ন একটি সংগঠনের এক্স (সাবেক টুইটার) পোস্টের ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মিডিয়ায় ওই ভুয়া খবর ছড়িয়েছে।

চিন্ময় কৃষ্ণের আইনি অধিকার নিশ্চিতের দাবি দিল্লিরচিন্ময় কৃষ্ণের আইনি অধিকার নিশ্চিতের দাবি দিল্লির
রিউমর স্ক্যানার দেখেছে, ওই এক্স অ্যাকাউন্টটি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর অফিসিয়াল অ্যাকাউন্ট নয়। এছাড়া ইসকনের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব ও এক্স অ্যাকাউন্টেও এমন কোনো বিবৃতি খুঁজে পাওয়া যায়নি। বরং, ইসকন স্পষ্টভাবে উল্লেখ করেছে, চিন্ময় কৃষ্ণ দাস সংগঠনটির আনুষ্ঠানিক প্রতিনিধি নন।

এছাড়া, ইসকন বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হয়েছে, চিন্ময়কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে গত জুলাই মাসে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit