সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

নরসিংদীতে ছাত্রলীগ সভাপতিসহ ৩ জন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে মাদকসহ তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সারোয়ার হোসেন অপুকে তার বাড়ি হতে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে জুলাইয়ে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার ঘটনায় শিবপুর থানার মামলায় মোঃ ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে বেলাব থানা পুলিশের সহযোগিতায় শিবপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit