শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই: শুভেন্দু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ‘বৈধ’ এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন, এবং তাকে সম্মানের সঙ্গে স্যালুট জানানো হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু এসব কথা বলেন।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি। আমাদের ১৭ হাজার সেনা আত্মত্যাগ করেছেন। আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও দলাই লামাকে সুরক্ষা দিয়েছি।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে, সেটি অবৈধ কেয়ারটেকার সরকার। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রসহ মানবতাবাদী দেশগুলো এই অবৈধ সরকারকে অপসারণে এগিয়ে আসবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তিনি আইসিস, তালেবান ও হামাসের আরেকটি সংস্করণ বলেও উল্লেখ করেন।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit