মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

‘২০২৬ সালে বাংলাদেশ আর স্বল্পোন্নত দেশ থাকবে না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ৫০ বছর যাবত বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে, কিন্তু তারা নিজেদেরকে এখনও বড় ভাবতে পারে না। তারা নিজেদেরকে শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই করছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।

এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীরা এনবিআর নিয়েই অভিযোগ করেন বেশি। তাই কর্মকর্তাদের ব্যবসায়ীদের কথা শোনার পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত।

তিনি বলেন, ব্যবসায়ীদের কথারও মেন্ডেট আছে। সব চাইলেই দিয়ে দেওয়া যাবে, তাও নয়- তবে একটু যৌক্তিক সিদ্ধান্ত থাকতে হবে। তাদের প্রতি মমত্ববোধ থাকতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য বেলাল হোসেন চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানসহ প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশব্যাপী জাতীয় দিবস পালিত হচ্ছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ভ্যাট সপ্তাহ পালন করবে রাজস্ব বোর্ড।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit