সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে মারা যান তিনি। তিনি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ মধ্যরাতে মারা গেছেন। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুকে বিশ্বের মানচিত্রে প্রযুক্তির রাজধানী হিসেবে জায়গা করে দেওয়ার জন্য তাকে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়। ৯২ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ রাত পৌনে ৩টার দিকে তার বেঙ্গালুরুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলেও প্রতিবেদনে বলা হচ্ছে।

এনডিটিভি বলছে, বেঙ্গালুরুকে প্রযুক্তির রাজধানীতে পরিণত করার প্রধান কারিগর এস এম কৃষ্ণ ১৯৩২ সালের ১ মে মান্ডিয়া জেলার সোমানহাল্লিতে জন্মগ্রহণ করেন। কংগ্রেসের সাথে দীর্ঘ মেয়াদে কাজ করার পর তিনি তার রাজনৈতিক জীবনের শেষের দিকে বিজেপিতে যোগ দেন। মূলত বেঙ্গালুরুকে টেক ক্যাপিটাল বা প্রযুক্তির রাজধানী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এস এম কৃষ্ণের।

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit