শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চেলসির কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই সাড়ে তিন বছর পর পরিবারকে ফিরিয়ে দিল ফাতেমার মৃত্যুর খবর টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন

১৬ ডিসেম্বর কনসার্টের ঘোষণা বিএনপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বিএনপি। সার্বজনীনভাবে বিজয় দিবস উদযাপনের জন্য কনসার্ট করবে ‌‘সবার আগে বাংলাদেশ’।ওইদিন মানিক মিয়া এভিনিউতে এ কনসার্টে তু্লে ধরা হবে দেশের গান ও সংস্কৃতি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট হবে।

এ সময় তিনি জানান, ভিন্নদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করা হবে। কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, কনসার্টের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের জানান দেয়া হবে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে কনসার্টে আসার আমন্ত্রণও জানান তিনি।

তিনি আরও জানান, কনসার্টে কনা, ইমরান, প্রীতম, কনকচাঁপা, জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, বেবি নাজনীন, মনির খান, আবদুল হাদি, বাউল শিল্পী ও লালন শিল্পীরা গান পরিবেশন করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশের সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এসএম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit