মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

আমিরাতের ভিসা নীতি, বিপাকে ভারতীয়রা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক: হোটেল বুক করে, বিমানের টিকিট কেটেও দুবাই ভ্রমণ বাতিল করতে হচ্ছে অনেক ভারতীয়কে। অনেক ভারতীয় নাগরিকের ভিসা পর পর বাতিল হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রশাসন পর্যটক ভিসার ব্যাপারে কড়াকড়ি করায় সমস্যায় পড়েছেন অনেকেই। 

পরিসংখ্যান অনুযায়ী, আগে দুবাইয়ের ভিসা আবেদনের ৯৯ শতাংশই অনুমোদিত হত। কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সমস্ত নথি দেওয়ার পরেও ভিসার আবেদন প্রত্যাখান হচ্ছে বলেই খবর সংবাদমাধ্যম সূত্রে।

সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি দুবাইয়ের পর্যটকদের ভিসার জন্য নতুন এবং কঠোর নিয়ম আরোপ করেছে। নতুন নিয়মে বলা হয়েছে, পর্যটকদের তাদের হোটেল বুকিংয়ের বিবরণ এবং ফেরার বিমান টিকিট দাখিল করতে হবে ভিসা আবেদনের সময়। শুধু তাই নয়, যদি কেউ দুবাইয়ে কোনও আত্মীয় বা বন্ধুবান্ধব বা পরিচিতর বাড়িতে যান, সে ক্ষেত্রে ওই পরিচিতর যাবতীয় তথ্য জমা করতে হবে। অর্থাৎ তিনি দুবাইয়ে কোথায় থাকেন, সেখানে থাকার বৈধ অনুমোদনপত্র ইত্যাদি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আগে এক থেকে দুই শতাংশ ভিসার আবেদন খারিজ হত। কিন্তু বর্তমানে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে। এখন প্রতিদিন পর্যটকদের ১০০টি আবেদনের মধ্যে পাঁচ থেকে ছয়টি ভিসা বাতিল হচ্ছে। এক পর্যটন সংস্থার কর্তা নিখিল কুমার বলেন, ‘‘নিশ্চিত বিমান টিকিট এবং হোটেলে বুকিং থাকা সত্ত্বেও ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে।’’ এর ফলে অনেকেই আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ পর্যটকদের শুধু ভিসা আবেদনের ফি নয়, বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্যও টাকা দিতে হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, শুধু বিমানের টিকিট এবং হোটেল বুকিংয়ের বিবরণ দিলেই হবে না। ভ্রমণকারীদের প্রমাণ করতে হবে দুবাইয়ে থাকার জন্য তাঁদের কাছে যথেষ্ট অর্থ রয়েছে। যদি হোটেলে থাকতে চান, তবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নূন্যতম ৫০ হাজার রুপি থাকতে হবে। আবেদনকারীকে ভিসার আবেদনপত্রের সঙ্গে শেষ তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং প্যান কার্ডের প্রতিলিপি জমা করতে হবে।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit