শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ইউটিউব, ব্র্যান্ডিংয়ে বিচরণ অপুর, সিনেমা ছেড়ে দিচ্ছেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : বর্তমানে ইউটিউবের নতুন নতুন কাজ নিয়ে ভাবনা এই চিত্রনায়িকার। ইউটিউব, ব্র্যান্ড প্রমোশন এসব কাজে দেখা যাচ্ছে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে তার ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তাদের প্রিয় নায়িকা কি অভিনয় ছেড়ে দিচ্ছেন?

সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনে অপু বিশ্বাস কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সিনেমায় অনিয়মিত থাকার বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। উত্তরে তিনি জানান, ‘সিনেমা আসলে হচ্ছে কটা? আমাকে সবসময় বলা হয়, সিনেমা কেন করছেন না! এখন সিনেমার সংখ্যা বাড়ানোর চেয়ে আমাকে দেখতে হয় সিনেমা মানের বিষয়টা। আমি সেটাই দেখছি। যেহেতু আমি সিনেমার মানুষ, আমাকে সেখানে অবশ্যই দেখতে পাবেন।’
 
সর্বশেষ গত বছর তাকে দেখা যায় বড়পর্দায়, তার নিজের প্রযোজিত ও সরকারি অনুদানের ছবি ‘লাল শাড়ি’তে। এতে তার বিপরীতে নায়ক ছিলেন সাইমন সাদিক। তবে খুব একটা সফল হতে পারেনি এটি। শোরুম উদ্বোধন, প্রোমোশন, ফটোশুটের মতো কাজগুলো নিয়ে তিনি জানান, ‘যেহেতু আমি একজন অভিনেত্রী ও একজন পেশাদার মডেল। এসবও আমার কাজ। এই কাজগুলোয় নিজেকে ব্যস্ত রেখেছি।’

একসময়ের বাংলা সিনেমায় আলোচিত নাম ছিল অপু বিশ্বাস। তখন ঢালিউডে সিনেমা মানেই শাকিব খান-অপু বিশ্বাস জুটি। অনুরাগীরও অপেক্ষায় থাকতেন, কখন জনপ্রিয় এই দুই তারকার নতুন সিনেমা আসবে। শাকিব-অপুর সিনেমা মানেই হলভর্তি দর্শক, প্রযোজক, পরিচালক, পরিবেশকের মুখে হাসি ফুটে উঠত।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit