রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা ইকবাল ইমন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ফাইনাল ম্যাচে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইকবাল ইমন। শুধু তাই নয়, ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। ফাইনালের আগে সেমিফাইনালেও ম্যাচ সেরা হয়েছিলেন ইমন। ১৩ উইকেট নিয়ে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ উইকেটশিকারি ইমন। এর মধ্যে সেমিফাইনাল এবং ফাইনালেই নিয়েছেন ৭ উইকেট। দুই ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি বাংলাদেশের শিরোপা জয়ে সবচেয়ে বেশি প্রভাবও রেখেছেন তিনি।

রোববার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের শিরোপা জিতল বাংলাদেশ। ২০২৩ সালের সর্বশেষ টুর্নামেন্টে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল যুব টাইগাররা। সেবারও দলের অংশ ছিলেন ইকবাল ইমন। যুব এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা পারফর্ম করে জাতীয় দল এবং ‘এ’ দলের দরজায় ভালোভাবেই কড়া নাড়লেন ইমন। ঘরোয়া লিগে অবশ্য এখন পর্যন্ত আশাব্যঞ্জক কিছু করতে পারেননি তিনি। তবে এই টুর্নামেন্ট নিঃসন্দেহে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ইমনের সামনে। 

এদিকে, এবার ফাইনালে জয়টা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল। বাংলাদেশি পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে সেই লক্ষ্যটাই ভারতের সামনে পাহাড়সম হয়ে দাঁড়ালো। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের ৩৫ ওভার ১ বলে ১৩৯ রানে অলআউট করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।  

ম্যাচে ইমনের প্রভাব ছিল বেশ। ৪৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ২৯ রানের জুটি গড়েন কার্তিকেয়া এবং মোহাম্মদ আরমান। ছোট লক্ষ্যের উদ্দেশ্যে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন তারা। তখনই এসে ম্যাচের মোড় ঘুরান ইমন। মাত্র ৮ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন এই পেসার। আর তাতেই বড় জয় ধরা দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit