বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘পুষ্পা টু’ নিয়ে হঠাৎ কী লিখলেন জাহ্নবী?

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : ২০২১ সালে প্রথম রুপালি পর্দায় দর্শক মাতায় লাল চন্দন কাঠ চোরাচালানকারী দুর্ধর্ষ এক স্মাগলার। এ চরিত্রে অনবদ্য অভিনয় করেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ‘পুষ্পা’ নামের সে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই ব্যাপক সাফল্য পায়। তাই আরও বেশি বাজেটে ‘পুষ্পা ২’ নিয়ে হাজির নির্মাতা সুকুমার।

এবার পাশ্চাত্য সিনেমা নিয়ে বাড়াবাড়ি করার কড়া জবাব দিলেন জাহ্নবী। ‘পুষ্পা টু’-এর সাফল্য এবং উন্মাদনা এতটাই যে, বাকি সব সিনেমা এই মুহূর্তে ফিকে বলা চলে। এরইমধ্যে আল্লু অর্জুন এবং রাশমিকার সিনেমা ‘পুষ্পা টু’ সমস্ত স্ক্রিন বুক করে রেখেছে। সেই কারণে ‘ইন্টারস্টেলার’-এর ভক্তরা হতাশ। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চলছে আলোচনা। ঠিক সেই সময়ই ‘পুষ্পা টু’-এর পাশে দাঁড়ালেন জাহ্নবী।

ইনস্টাগ্রাম পোস্টে জাহ্নবী লিখেছেন, ‘পুষ্পা টু’-ও তো সিনেমা। কেন আমরা পশ্চিমের মূর্তিপূজায় এত আচ্ছন্ন থাকব? আমাদের নিজের দেশের জিনিসকে কোথাও অযোগ্য প্রমাণ করা হয় এই ঘটনায়। আমরা নিজেদের সম্পদ ছেড়ে অন্যদের দেশের সৃষ্টিকে বেশি গুরুত্ব দিই, যা অত্যন্ত দুঃখজনক।’

জাহ্নবীর মন্তব্যে কেউ কেউ যেমন তার সঙ্গে সহমত পোষণ করেছেন। তেমনই অনেকের আবার ভিন্ন মত। ‘পুষ্পা টু’ ইতোমধ্যেই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ভারতীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় ওপেনিং বলা হচ্ছে এই সিনেমাকে। সুকুমার পরিচালিত এই সিনেমায় একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন আল্লু ও রাশমিকা।

পুষ্পার লম্বা শুটিং শিডিউলে আল্লুকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে নারীর গেটআপ নিতে। তার অর্ধ-নারী সাজের সেই দৃশ্যটিই সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে দর্শকের।
প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দিয়েছে ‘পুষ্পা ২’।
 
এদিকে, ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় নিহত ভক্তের পরিবারকে ৩৫ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit