শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

মা‌টিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্ট। ‘মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশন’ এ টর্নামেন্টের আয়োজন করে। রোববার (৮ ডিসেম্বর) বিকালের দিকে  মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অ‌তি‌থি হি‌সেবে উপ‌স্থিত হয়ে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৫‌ ফিল্ট রে‌জি‌মেন্ট আ‌র্টিলারী মা‌টিরাঙ্গা জোন অ‌ধিনায়ক লে: কর্নেল মো: কামরুল হাসান, পিএসসি।

এসময় মেজর শাহরিয়ার, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ,  মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,পৌর বিএন‌পি সহ সভাপ‌তি নারায়ন ত্রিপুরা,পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার,,সাংগঠ‌নিক সম্পাদক সাদ্দাম হো‌সেন, মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক মো. গিয়াস উদ্দিন ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ও উপজেলার ১২ টি দল অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিয়াবাঁশি ফুটবল একতা’র মুখোমুখি হয় হাতিয়াপাড়া যুব উন্নয়ন ক্লাব। প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় গোল শুন্য ড্র করে প্রতিদ্বন্ধী বিয়াবাঁশি ফুটবল একতা ও হাতিয়া পাড়া যুব উন্নয়ন ক্লাব। টুর্নামেন্টের প্রথম পর্ব লীগ পদ্ধতিতে ও সুপার এইট পর্ব নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
 যুবকদের  মাঠে ফেরানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি  বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মানে সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit