বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হুমকির আবহে দুবাইয়ে সালমান, কী নিয়ে চিন্তিত অভিনেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

বিনোদন ডেস্ক : লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে হুমকি জারি আছে এখনও। এর মধ্যেই বলিউড অভিনেতা সালমান খান উড়ে গেছেন দুবাইয়ে। ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’-এ সালমানের সঙ্গে আছেন সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, মনীষ পালেরা। সম্প্রতি দেশ ছেড়েছেন ভাইজান।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, ‘বিগ বস’-এর সঞ্চালনার কারণে তাকে ছাড়া হয় না। তবে এই সপ্তাহান্তে থাকছেন না সালমান খান। তার বদলে দেখা যাবে কোরিওগ্রাফার ফারাহা খানকে। সম্প্রতি দেশ ছেড়েছেন ভাইজান। একের পর এক হুমকি আসছে লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে। এরই মধ্যে তিনি দুবাইয়ে আছেন। ডিসেম্বরেই হচ্ছে সালমানের ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’। অনুষ্ঠানে আছে ভাইজানের নাচও। তবে মঞ্চে অনুষ্ঠানে নাচার আগে নাকি বেশ কিছু বিষয়ে সতর্ক থাকেন সালমান।

অভিনেতা বলেন, আমি মঞ্চে ওঠার আগে দেখে নিই পোশাক ঠিক আছে কিনা। পোশাকের চেনও ঠিকঠাক আছে কিনা যাচাই করে নিই। হাসতে হাসতে ভাইজান আরও বলেন, আমি প্রার্থনা করতে থাকি, নাচের কোনো অংশ যেন ভুল না করে ফেলি। যদি ভুলেও যাই, দর্শক যেন বুঝতে না পারেন আমি ভুল করেছি। অনুষ্ঠানের আগে এ ভাবনাই মাথায় ঘোরাফেরা করে।

মুম্বাই থেকে দুবাই যাওয়ার সময় সালমানের সঙ্গে দেখা গিয়েছিল বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীকেও। ‘দ্য-ব্যাং রিলোডেড টুর’-এ সালমানের সঙ্গে থাকছেন সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, মনীষ পালেরা। এর আগে কয়েক দিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান। তার পরেই সটান পৌঁছে গিয়েছিলেন মুম্বাই বিমানবন্দরে। তার আগেই বুধবার রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন-৫-এ সালমানের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সেই সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এর পর তাকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit