সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

আসাদ সুযোগ হারিয়েছেন, বললেন কাতারের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশের গৃহযুদ্ধের উত্তাপ কমে আসার সময় সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হাতছাড়া করেছেন। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এই মন্তব্য করেছেন।  

দোহার এক সম্মেলনে সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপোরের সঙ্গে আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী বলেন, যখন যুদ্ধ কিছুটা স্থিমিত ছিল, তখন আসাদের উচিত ছিল জনগণের সঙ্গে যুক্ত হয়ে সম্পর্ক পুনর্গঠন করা। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। 

তিনি আরও বলেন, আমরা শরণার্থীদের ফিরিয় আনার বা জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখিনি।  

 বিদ্রোহীদের দ্রুত অগ্রগতিতে বিস্ময়  
সিরিয়ার বিদ্রোহী বাহিনী বর্তমানে দেশটির উত্তর এবং দক্ষিণ অঞ্চল দিয়ে দ্রুত রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হচ্ছে। গত ১০ দিনে বিদ্রোহীরা আসাদের নিয়ন্ত্রণে থাকা অন্তত চারটি শহর দখল করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসী বিদ্রোহীদের এই দ্রুত অগ্রগতি দেখে বিস্মিত। তারা কীভাবে এত দ্রুত এগোচ্ছে তা নিয়ে আলোচনা হচ্ছে।  

সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আল থানি বলেন, আমাদের আশঙ্কা এই সংঘাত আবার পুরোনো সহিংসতা এবং গৃহযুদ্ধের চক্রে ফিরে যেতে পারে। এটি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে।  

তিনি বলেন, যদি এ সমস্যার জন্য রাজনৈতিক কাঠামো তৈরি করা না হয়, তাহলে এটি দেশটির অবশিষ্ট অংশকেও ধ্বংস করে দেবে। এই সংকটের টেকসই সমাধানের জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন। সিরিয়ার সংকট সমাধানে আল থানি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit