শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ড. ফরহাদ চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি একটি মাহফিলে অংশ নিতে মাহিন্দ্রা টেম্পুতে উপজেলার চরলক্ষ্মীপুর নন্দীরবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।

মুলাদী থানার ওসি জহিরুল আলম উপসচিব ড. ফরহাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টেম্পুটি চারজন যাত্রী নিয়ে মীরগঞ্জ ফেরিঘাট থেকে মুলাদী শহরের দিকে যাচ্ছিল। হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় দ্রুতগামী টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

পরে স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে পাঠান।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে পৌঁছার আগেই ড. ফরহাদের মৃত্যু হয়েছে।

চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চরলক্ষ্মীপুর যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit