বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আবারও বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক  : আবারও বিয়ের পিড়িতে বসলেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ তানজিকা আমিন। তার বরের নাম সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছর ধরে অস্ট্রেলিয়া থাকেন তিনি। পারিবারিকভাবেই তাদের এ বিয়ে সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে তানজিকার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তানজিকা নিজেই বিয়ের খবর গণমাধ্যমকে জানিয়েছেন। তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবিও প্রকাশ করেছেন।

তানজিকা জানান, ‘তিনি কখনো ভাবেননি যে জীবনে সিঙ্গেল থাকবেন। তার এতদিন সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এবার তার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেছেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন’।

চলতি মাসে মধ্যেই বিবাহপরবর্তী অন্যান্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা জানিয়েছেন তানজিকা। তার বর অস্ট্রেলিয়াপ্রবাসী। বরের নাম সাইফ বাসুনিয়া। তিনি ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে এ অভিনেত্রীর পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

তানজিকা আরও জানিয়েছেন বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন। অভিনয় তার প্রাণের জায়গা। তবে কিছু কারণে তাকে অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।

তানজিকা আমিনের এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে। তাদের সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit