বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নারীর কান খোলা থাকলে নামাজ হবে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : অনেকে জানতে চান, নারীর কান খোলা থাকলে নামাজ হবে?এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, নারী ও পুরুষের শরীরের যেসব অঙ্গ লজ্জার কারণে ঢেকে রাখা হয় তাকে সতর বলা হয়। নামাজ শুদ্ধ হওয়ার জন্য সতর ঢেকে নামাজ আদায় করা জরুরি। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই নামাজে সতর ঢেকে রাখা ফরজ। হজরত আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সা. বলেছেন, প্রাপ্ত বয়স্ক মহিলারা ওড়না ছাড়া নামাজ আদায় করলে তা আল্লাহর নিকটে কবুল হবে না। (সুনানে আবু দাউদ, হাদিস : ৬৪১)

নারীদের সতর হলো- মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা, গর্দান সংশ্লিষ্ট সিনার ওপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর। অর্থাৎ, এর বাইরের অংশ ঢেকে রাখতেই হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া : ৫/৩২) নামাজের সময় নারীদের চেহারা, কবজি পর্যন্ত দুই হাত ও টাখনু পর্যন্ত পা ছাড়া পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ। কানও সতরের অন্তর্ভুক্ত এবং ঢেকে রাখা ফরজ।
 
নামাজে যে অঙ্গগুলো ঢাকা ফরজ সে অঙ্গগুলোর কোনোটির চার ভাগের এক ভাগ বা এর বেশি যদি তিন তাসবিহ পরিমাণ সময় অর্থাৎ তিনবার ‘সুবহানা রব্বিয়াল আযীম’ বলা পরিমাণ সময় প্রকাশিত থাকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যায়। তাই নামাজের মধ্যে যে কোনো কানের চার ভাগের একভাগ তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে।

নামাজে নারীদের চুল ঢেকে রাখা জরুরি। সব চুল মিলে এক অঙ্গ গণ্য হয়। নামাজের সময় মাথার সব চুলের এক চতুর্থাংশ পরিমাণ বা তার বেশি যদি তিন তাসবিহ পরিমাণ সময় বের হয়ে থাকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক চতুর্থাংশের কম পরিমাণ চুল বের হয়ে থাকলে নামাজ নষ্ট হবে না। তবে পুরো মাথা এবং সব চুলই যেহেতু ঢেকে রাখা ফরজ, তাই পুরো মাথা পূর্ণ সতর্কতার সাথে ঢেকে রাখা উচিত যেন চুলের কোনো অংশ অনাবৃত না থাকে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit