সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

হিংসা-বিদ্বেষ ভুলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে.ডিআইজি -আহসান হাবীব

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : হিংসা-বিদ্বেষ ভুলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটি ধর্মের শান্তির বাণী আছে। তাই চর্চার মাধ্যমে সকলকে শান্তির জন্য কাজ করতে হবে পাহাড়ের  অর্থনৈতিক সমৃদ্ধি আসলে পার্বত্যাঞ্চল তথা পাহাড়ে শান্তি অনিবার্য বলেও  মন্তব্য করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) বিকালের দিকে  খাগড়াছড়ি পৌর টাউনহল মিলনায়তনে জেলা পুলিশের উদ্যােগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
একই সময় প্রধান পাহাড়ে সব ধরনের সহায়তায় পুলিশ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং দুষ্কৃতিকারী যেই কোন তাদের আইনের আওতায় এতে শাস্তিরও হুশিয়ারী দিয়ে স্থানীয়দের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। 
সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে  খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বলেন, পুলিশ আপনাদের ভাই। আমরা সকলে মিলেমিশে কাজ করতে হবে। জুলাই-আগস্টের ঘটনায় শান্তি বজায় রাখায় খাগড়াছড়ি জেলাবাসীকে ধন্যবাদ জানান তিনি।বক্তারা বলেন,পার্বত্য চুক্তির মধ্য দিযে বাঙালিদের সাথে বৈষম্য করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশের একই আইনের মাধ্যম চলতে হবে এবং জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের নির্বাচনসহ কালো চুক্তি বাতিলের দাবি জানান। সম্প্রীতি সমাবেশে পুলিশ প্রশাসনসহ সকল প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-জামায়াত ইসলামি বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা আমির সৈয়দ আব্দুল মোমেন,খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সাংবাদিক প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য,শিক্ষক প্রতিনিধি মোসলেম উদ্দিনসহ 
চাকমা সম্প্রদায়ের প্রতিনিধি রবি শংকর তালুকদার,ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি ক্ষেত্র মোহন রোয়াজা,মারমা সম্প্রদায়ের প্রতিনিধি রুবেল মারমা, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউনুস,শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের খাগড়াছড়ি জেলা সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাশেমী।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল-আমিন,জাহিদ হাসান প্রমুখ।সম্প্রীতি সমাবেশে প্রশাসনিক কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান,গণমাধ্যমকর্মী  সুশীল  সমাজের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit