বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আপনারা যেখানেই চাকরি করেন, পরিবার নিয়ে থাকবেন: সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : সেনাসদস্যদের উদ্দেশে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা যেখানেই চাকরি করেন, সেখানে পরিবার নিয়ে থাকবেন। কারণ, পরিবার নিয়ে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নবনির্মিত পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। ফলক উন্মোচন, বেলুন ওড়ানো ও চাবি হস্তান্তরের মাধ্যমে ৫০০টি ফ্ল্যাটবিশিষ্ট এ ভবন উদ্বোধন করেন সেনাপ্রধান।  

এসময় তিনি আরও বলেন, সামাজিক খারাপ ঘটনাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে হবে। আশা করি, এ ভবনের কারণে ঘাটাইল এরিয়ায় কর্মরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে। এসময় তিনি ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit