শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে.ডিআইজি আহসান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : হিংসা-বিদ্বেষ ভুলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটি ধর্মের শান্তির বাণী আছে। তাই চর্চার মাধ্যমে সকলকে শান্তির জন্য কাজ করতে হবে পাহাড়ের  অর্থনৈতিক সমৃদ্ধি আসলে পার্বত্যাঞ্চল তথা পাহাড়ে শান্তি অনিবার্য বলেও  মন্তব্য করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) বিকালের দিকে  খাগড়াছড়ি পৌর টাউনহল মিলনায়তনে জেলা পুলিশের উদ্যােগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সময় প্রধান পাহাড়ে সব ধরনের সহায়তায় পুলিশ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং দুষ্কৃতিকারী যেই কোন তাদের আইনের আওতায় এতে শাস্তিরও হুশিয়ারী দিয়ে স্থানীয়দের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ।খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। 
সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে  খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বলেন, পুলিশ আপনাদের ভাই। আমরা সকলে মিলেমিশে কাজ করতে হবে। জুলাই-আগস্টের ঘটনায় শান্তি বজায় রাখায় খাগড়াছড়ি জেলাবাসীকে ধন্যবাদ জানান তিনি।বক্তারা বলেন,পার্বত্য চুক্তির মধ্য দিযে বাঙালিদের সাথে বৈষম্য করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশের একই আইনের মাধ্যম চলতে হবে এবং জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের নির্বাচনসহ কালো চুক্তি বাতিলের দাবি জানান। সম্প্রীতি সমাবেশে পুলিশ প্রশাসনসহ সকল প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-জামায়াত ইসলামি বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা আমির সৈয়দ আব্দুল মোমেন,খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সাংবাদিক প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য,শিক্ষক প্রতিনিধি মোসলেম উদ্দিনসহ চাকমা সম্প্রদায়ের প্রতিনিধি রবি শংকর তালুকদার,ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি ক্ষেত্র মোহন রোয়াজা,মারমা সম্প্রদায়ের প্রতিনিধি রুবেল মারমা, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউনুস,শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের খাগড়াছড়ি জেলা সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাশেমী।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল-আমিন,জাহিদ হাসান প্রমুখ।সম্প্রীতি সমাবেশে প্রশাসনিক কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান,গণমাধ্যমকর্মী  সুশীল  সমাজের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit