শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

আইরিশদের দেওয়া বড় লক্ষ্যে ছুটছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজটি ৩-০ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় স্কোরই গড়েছে আয়ারল্যান্ড নারী দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ১৭১ রানের বড় লক্ষ্যেই ছুটছে টাইগ্রেসরা। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে নিগার সুলতানার দল। এর আগে, টস জিতে আইরিশ মেয়েরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ওপেনিংয়ে অ্যামি হান্টারকে সঙ্গে নিয়ে মাঠে নামেন অধিনায়ক গ্যাবি লুইস। শুরুতেই দুই পেসার দিয়ে বোলিং অ্যাটাক সাজায় বাংলাদেশ। জাহানারা আলম ও ফারিহা তৃষ্ণা শুরুতেই বোলিং করেন। নিজের প্রথম ওভারে কিপ্টে বোলিং উপহার দেন জাহানারা। পরের ওভারেই দলীয় ১৬ রানে অ্যামি হান্টারকে বোল্ড করে সাজঘরে ফেরান টাইগ্রেস পেসার।

এরপর ওয়ান ডাউনে মাঠে নামেন ওরলা পেন্ডারগাস্ট। এরপর কিছুটা মারমুখী হয়ে খেলতে থাকে সফকারী দল। এ সময় রানের পালেও কিছুটা হাওয়া লাগে। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে আইরিশ মেয়েরা করেন ৩৫ রান। পরে পেস বোলিং সরিয়ে স্পিন দিয়ে আক্রমণ সাজান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা। ফলও পেয়ে যান তিনি। দলীয় স্কোর বোর্ডে ৪৬ রান জমা করতেই জান্নাতুল ফেরদৌসের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরে যান পেন্ডারগাস্ট। এরপর অধিনায়ককে সঙ্গ দিতে আসেন লিআহ পাউল।

উইকেট শিকারে বোলিংয়ে পরিবর্তন আনতে থাকেন নিগার সুলতানা। ওদিকে বাঁহাতি পাউল আর ডানহাতি লুইসের কেমিস্ট্রিতে বাংলাদেশি বোলারদের তোয়াক্কা না করে বাড়তে থাকে সফরকারীদের রান। ১২ ওভার শেষে রান রেট বেড়ে দাঁড়ায় ৮-এর ওপরে। স্কোর বোর্ডে তখন ২ উইকেটের বিনিময়ে ৯৭ রান। এরপর আয়ারল্যান্ড দলীয় শতক পূরণ করেন ১৩তম ওভারে এসে।

আত্মবিশ্বাসে ভরপুর অধিনায়ক গ্যাবি লুইস ছক্কা হাঁকিয়ে ৩২ বলে ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নেন। এছাড়াও ১৫ ওভারে এসে লিআহ পাউলও তুলে নেন নিজের ক্যারিয়ারের প্রথম ফিফটি। ২৮ বল খরচায় ৫০ রান তুলতে ৬টি চারের মার ও ২টি ছক্কা হাঁকান তিনি। দলীয় ১৫৩ রানে ফারিহা তৃষ্ণার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে অধিনায়ক লুইস খেলেন ৪২ বলে ৬০ রানের ইনিংস। দিয়ে যান দলকে শক্ত অবস্থান। এরপর পাউলের সঙ্গী হন লরা ডিলেনি। দলীয় ১৫৮ রানে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন ডিলেনি।

পরে উনা রেইমন্ডের সঙ্গে জুটি বাঁধেন পাউল। তবে বেশি দূর এগোতে পারেননি রেইমন্ড। স্কোর বোর্ডে দলীয় ১৫৯ রান নিয়ে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ক্রিজ আগলে রাখেন আয়ারল্যান্ডের বাঁহাতি ব্যাটার লিআহ পাউল। ৪৫ বল খেলে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৬৯ রান করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান জাহানারা আলম, ফারিহা ত্রিষ্ণা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার। কোনো উইকেট পাননি রিতু মণি ও স্বর্ণা আক্তার।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit