শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সোনাহাট স্থলবন্দর কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্দ্ব; ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

 মোঃ মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ Time View
oplus_0

মোঃ মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দরের আমদানী ও রপ্তানী কারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দু’গ্রুপে দ্বন্দ্বে নৈরাজ্য ও আমদানী-রপ্তানী ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাধারণ ব্যবসায়ীরা। এসময় নবগঠিত কমিটি বিলুপ্ত করে ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবীও জানান ব্যবসায়ীরা।বৃহম্পতিবার সোনাহাট স্থলবন্দর শ্রমিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আবু হোসেন ব্যাপারী।

সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২৭ নভেম্বর বিধিবহির্ভূতভাবে ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি পতিত আওয়ামীলীগ নেতাদের সাথে আঁতাত করে বিএনপির এক বহিস্কৃত নেতার অনুগামীদের সমর্থনে গঠিত হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা। সম্মেলনে স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানানো হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক,শফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বিএনপির একটি গ্রুপ ৯ সদস্য বিশিষ্ট সোনাহাট স্থল বন্দর আমদানী ও রপ্তানী কারক সমিতির কমিটি ঘোষণা করেন। বিএনপির অপর একটি অংশ এই কমিটিকে বিএনপির এক বহিস্কৃত নেতার পকেট কমিটি দাবী করে প্রতিবাদ জানালে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এঘটনাকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর সোনাহাট স্থলবন্দরের একই স্থলে দুগ্রুপ সমাবেশ আহ্বান করলে উপজেলা প্রশাসন সোনাহাট স্থল বন্দরে ১৪৪ ধারা জারি করে। সে থেকে স্থল বন্দর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit