সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

শেখ মুজিবের ছবি সম্বলিত বিদ্যমান নোটের কী হবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : আগামী জুনের মধ্যে দেশের বাজারে ছাড়া হবে টাকার নতুন ডিজাইনের নোট। এসব নোটে ছাত্র-জনতার আন্দোলনের ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ থাকবে। পাশাপাশি থাকবে দেশের ইতিহাস-ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা। এসব চিত্র দিয়ে নতুন নোটের ডিজাইন করা হচ্ছে। নতুন নোটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। তবে বঙ্গবন্ধুর ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে। নোটের নতুন ডিজাইনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এমন অনুমোদন পাওয়া গেছে। এখন সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, নতুন টাকা ছাপানোর বিষয়টি অনেক দূর এগিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আনা সম্ভব হবে। উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সরকারির চাকরির কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন শুরু হয়। পরে এতে ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটলে আন্দোলনের সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়ে যায়। আন্দোলন রূপ নেয় সরকার পতনের একদফায়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর গত ৮ আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বাজারে নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ার সময় ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিয়ে গেছেন। এতে ব্যাংকে নগদ নোটের সংকট দেখা দেয়। যা এখনো চলমান রয়েছে। এ কারণে বাজারে নোটের প্রবাহ বাড়াতে সরকার নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit