বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

২৪ ঘন্টা ধরে ভারতের ভেতর পড়ে আছে বাংলাদেশির লাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারত অংশে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশির লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক চলছে। আশরাফ কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালাইরাগ সীমান্তে সীমানা পিলার ১২৫১-এর ওপারে লাশ পড়ে থাকতে দেখা যায়।

নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্ত এলাকার জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। সেদিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন তার পরিবারের সদস্যরা।

খোঁজাখুঁজির এক পর্যায়ে কালাইরাগ সীমান্তের ১২৫১ পিলারের প্রায় দেড় শ গজ ভেতরে ভারতীয় অংশে আশরাফের লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিজিবিকে খবর দেওয়া হয়।

পরবর্তীতে বিজিবি ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগের পর বিকেলে উভয় পক্ষ বৈঠকে বসে। এ প্রতিবেদন লেখার সময় দুই পক্ষের বৈঠক চলছিল।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ। তিনি বলেন, ‘ভারতের প্রায় দেড় শ মিটার ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে আশরাফের পরিবারের লোকজন বিজিবিকে জানায়। পরে বিজিবি ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিজিবির সঙ্গে বিএসএফ বৈঠক চলছে। সেখানে পুলিশেরও প্রতিনিধি আছেন।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit