সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাদের সবাই ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিভিন্ন পর্যায়ের নেতা। এ তালিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভী, পার্লামেন্টের সাবেক স্পিকার আসাদ কায়সার, পিটিআইয়ের চেয়ারম্যান গহর খান, পাকিস্তানের পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানসহ আরও অনেকে।

বহু মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০২৩ সালের আগস্ট থেকে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান খান। তার স্ত্রী বুশরা বিবি আলোচিত তোশাখানা মামলার আসামি হিসেবে ৯ মাস কারাবাসের পর গত নভেম্বরে জামিন পেয়েছেন। বুশরা জামিন পাওয়ার কয়েকদিনের মধ্যে ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলাসাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

২৭ নভেম্বর তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন। সেখানে পুলিশ ও পাকিস্তানের আধা-সামরিক বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় তাদের। গত ১৩ নভেম্বর সরকার পতনে ‘চূড়ান্ত আন্দোলন’-এর ডাক দিয়েছিলেন ইমরান খান। তার নির্দেশেই ২৪ তারিখ বিক্ষোভ কর্মসূচি শুরু করে পিটিআই। দলটির নেতারা জানিয়েছেন, ২৭ নভেম্বরের সংঘর্ষে পিটিআইয়ের ১২ জন কর্মী-সমর্থক নিহত হয়েছেন। 

তবে, বিক্ষোভ কর্মসূচিতে আলী আমিন গান্দাপোর এবং বুশরা বিবি ছাড়া দলের অন্য কোনো নেতাকে দেখা যায়নি। আর ২৭ তারিখ কর্মসূচি শেষ হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন বুশরা বিবি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit