সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

সব রাজনৈতিক দলের সঙ্গে কাল বসবেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : দেশের বাইরে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আগামীকাল বুধবার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন এবং আগামী বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে প্রধান উপদেষ্টা বুধবার (৪ ডিসেম্বর) ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন। পরের দিন বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

প্রেস সচিব আরও জানান, সন্ধ্যায়ও ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈষম্যবিরোধী ও আন্দোলনে যুক্ত থাকা বিভিন্ন ছাত্র নেতারা বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সাথে।

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন শফিকুল আলম।

তিনি বলেন, অনেক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিস ইনফরমেশন ছড়াচ্ছে। এক্ষেত্রে জাতীয় ঐক্যটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দায় চাপাবো ভারতীয় মিডিয়ার ওপর। তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে, যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে। ভারতীয় মিডিয়া আমাদের জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit