সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

তাজমহলে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সাত আশ্চর্যের অন্যতম তাজমহল। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত এই ঐতিহাসিক স্থান ঘিরে হঠাৎ বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ই-মেইলে কে বা কারা বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

পুলিশের এসিপি সৈয়দ আরিব আহমেদ জানান, উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের অফিসিয়াল ই-মেইলে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি আসে। এরপরেই পর্যটকদের সরিয়ে ফেলা হয় নিরাপদ চত্বরে। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। পুলিশ কুকুর দিয়ে বোমা খোঁজা হয় তন্নতন্ন করে।

যদিও বিপজ্জনক কোনও বস্তু মেলেনি। উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর দীপ্তি ভাতসা জনান, হুমকি সম্বলিত ই-মেইলটি পাওয়ামাত্র সেটিকে আগ্রা পুলিশের কাছে ফরোয়ার্ড করা হয়েছিল। উল্লেখ্য, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র আগ্রার তাজমহল। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক মমতাজ মহলের এই স্মৃতিসৌধ দেখতে আসেন।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit