বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে যাদের জয়জয়কার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪। আর সেখানেই দেখা গেল হীরামান্ডি, চমকিলা, দ্য রেলওয়ে মেন এর মতো সিরিজ-ওয়েব ফিল্ম এর জয়জয়কার। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। এছাড়াও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর।

রবিবার (১ ডিসেম্বর) মুম্বাইতে আসর বসে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। ভারতীয় গণমাধ্যমের খবর, ওয়েবফিল্ম এবং ওয়েব সিরিজের জন্য মোট ৩৯ বিভাগে পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে ওয়েব সিরিজ হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার সিরিজটি সবথেকে বেশি ১৬ বিভাগে মনোনয়ন পায়। অন্যদিকে গান্স অ্যান্ড গুলাবস ১২ টি বিভাগে মনোনয়ন পায়। কালা পানি সিরিজের মনোনয়ন ছিল ৮ বিভাগে। এবার জেনে নেওয়া যাক, কোন বিভাগে কারা কি কি পুরস্কার পেলেন।

সেরা সিরিজ: দ্য রেলওয়ে ম্যান
সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)
সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম ২০০৩)
সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)
সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামাণ্ডি)
সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামাণ্ডি)
সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বানশালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামাণ্ডি)

ফিল্ম ক্যাটাগরি

সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা
সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)
সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)
সেরা অভিনেত্রী: কারিনা কাপুর (জানে জান)
সেরা সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (মহারাজ)
সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)
সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)
সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা
সেরা মিউজিক: এআর রহমান (অমর সিং চমকিলা)

ক্রিটিকস ক্যাটাগরি

সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস
সেরা সিনেমা: জানে জান
সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত
সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পাণ্ডে
সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বই মেরি জান)
সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit