শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

৪৭তম বিসিএসে আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসনে পাঠিয়েছে পিএসসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২ ডিসেম্বর) এ–সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রস্তাবে বলা হয়েছে, আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যায়। বিসিএস ফি নিয়ে নানা সময়ে আলোচনা–সমালোচনা হয়েছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞাপ্তি প্রকাশের পর এবারের আবেদন ফি ৭০০ টাকা দেখে সমালোচনা করছেন অনেক চাকরিপ্রার্থী। অনেকেই এত ফি নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনার মুখে আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর কথা জানিয়েছিল পিএসসি। এখন আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে অর্ধেক করতে জনপ্রসাশন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

গত বৃহস্পতিবার বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি ব্যাংকে আবেদনে কোনো আবেদন ফি নেই।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit