শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বৈঠক আজ সোমবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সভায় প্রাধান্য পাবে যে এজেন্ডাসমূহ

ক. নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০ এর বিধি ৩(২) এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য ৪ জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক ৪টি কমিটি গঠন।

খ. ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন।

গ. জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে মাননীয় কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।

প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বৈঠকে উপস্থিত থাকবেন।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit