মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ওয়ালটন ক্যাবলস ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়ক সিয়াম 

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এর সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। এখন থেকে তিনি ওয়ালটন ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন ক্যাবলস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন সিয়াম।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

অনুষ্ঠানে সিয়াম আহমেদ বলেন, নিরাপদ এবং সুন্দর আগামীই আমাদের সবার কাম্য। তাই নিরাপদ ক্যাবলস ব্যবহারে সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ওয়ালটন ক্যাবলস এর সঙ্গে আমার যুক্ত হওয়া। ওয়ালটন ক্যাবলস এর সঙ্গে আমাকে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

অনুষ্ঠানে উপস্থিত চিত্রনায়ক আমিন খান বলেন, অভিনেতা সিয়াম আহমেদের প্রতিভা ও খ্যাতি সর্বজনবিদিত। সিয়াম আহমেদ ওয়ালটন ক্যাবলস পণ্যের প্রতিনিধিত্ব করবেন। আমাদের বিশ্বাস পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়ালটন ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো।

সে সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা, বিজনেস কো-অর্ডিনেটর টু চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মামুন, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলস এর চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ওয়ালটন ইলেকট্রিক সল্যুশন এর সিইও মো. ওমর ফারুক, হেড অফ সেলস- ঢাকা দক্ষিণ এর মো. সিরাজুল ইসলাম এবং ঢাকা উত্তর এর মো. মেসবাহ উল বারী, প্রোডাক্ট ম্যানেজার হাসিবুল হক, ক্যাবলস ব্র্র্যান্ডিং এর মো. রুবেল মিয়া প্রমুখ।

কিউএনবি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit