বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

থাই মাছধরা নৌকায় মিয়ানমার নৌবাহিনীর গুলি, ৩১ জেলে আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের নৌবাহিনী থাইল্যান্ডের কয়েকটি মাছ ধরার নৌকায় গুলি চালিয়েছে, এতে এক জেলে ডুবে মারা গেছেন।এ সময় ৩১ জেলেকে আটক করা হয়েছে। 

শনিবার মিয়ানমারের জলসীমার সাত দশমিক চার থেকে ১০ দশমিক ছয় কিলোমিটার ভেতরে এই ঘটনা ঘটে বলে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। 

মুখপাত্র থানাটিপ সাওয়াংসাং এক বিবৃতিতে জানান, ১৫টি থাই মাছ ধরার ট্রলারের মধ্যে দুটি মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল এবং সেগুলোর দিকে গুলি করা হয়। এই ঘটনার সময় তিনজন জেলে পানিতে ঝাঁপিয়ে পড়েন, তাদের মধ্যে একজন ডুবে মারা যান, বাকি দুইজনকে থাই নৌবাহিনী উদ্ধার করে। 

নৌকাগুলোর একটিতে ৩১ জন জেলে ছিলেন, যাদের সবাইকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী। থাই নৌবাহিনী তাদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনা করছে বলে সাওয়াংসাং জানিয়েছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের শাসক জান্তা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকনডেস বালানকুরা জানান, তাদের মন্ত্রণালয়ও জেলেদের মুক্তির জন্য মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং এই ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে কিনা, তা পর্যালোচনা করছে। 

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রানোং প্রদেশের সঙ্গে মিয়ানমারের জলসীমা রয়েছে। এই প্রদেশের মৎস বিভাগ থাই মাছ ধরার ট্রলারগুলোকে ওই জলসীমার কাছ দিয়ে চলাচলের সময় সতর্ক থাকতে বলেছে। 

মিয়ানমার ২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র বিদ্রোহ চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

কিউএনবি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit