শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

নরসিংদীতে মহাসড়ক দখল করে বসে দোকান, ভোগান্তিতে হাজারো পথচারী 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : ভ্যানগাড়ীতে করে কেউ বিক্রি করছে সবজি কেউ বিক্রি করছে চটপটি ফুসকা। কেউ কেউ পসরা সাজিয়ে বসেছে বাহারী রকমের খাবার ও জিনিসপত্র নিয়ে । শুধু ভ্যানগাড়ীতে নয় বসেছেন একেবারে মোড়া পেতে বিক্রি করেন কোয়েল পাখির ডিম হাঁসের ডিম পেয়ারা ও নানা ফলফলাদি । দেখে মনে হয় এটা ব্যস্ত কোনো হাট তবে এটা কোনো মার্কেটের সম্মুখ জায়গা নয় কোনো ফুটপাতের জায়গাও নয় এমন চিত্র খোদ মহাসড়কের ।ঢাকা – সিলেট মহাসড়কের একটি চতুর্মুখী ব্যস্ত জায়গা নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড় এই জায়গাটিকে ঘিরে আছে চারটি ইউনিয়ন প্রতিদিন লাখো মানুষের চলাচলের স্থান পাঁচদোনা মোড় । স্থানীয় হাজার হাজার মানুষের সারাদেশে চলাচল শুরু হয় এই পাঁচদোনা মোড় থেকেই আর এমনই গুরুত্বপূর্ণ জায়গাটি অবৈধ দখলদারদের দখলে চলে গেছে বলে ক্ষোভ স্থানীয় সাধারণ মানুষের। একেবারে মহাসড়ককে এভাবে দখল করে এখানে প্রতিদিন বিকেলে বসে এসব দোকানপাট আর তার জের দেন চলাচলরত পথচারীরা সৃষ্টি হয় তিব্র যানযট। পাঁচদোনা মোড়ের একেবারে গাঘেষেই রয়েছে নির্দিষ্ট কাঁচা বাজারসহ মাছ – মাংসের বড়বাজার এছাড়াও এই মোড়ের পাঁচশ গজের মধ্যেই রয়েছে আরও একটি নির্দিষ্ট বড়বাজার তবুও মহাসড়ক কেনো এভাবে দখল হলো প্রশ্ন যাতায়াতকারী ভুক্তভোগী সাধারণ মানুষদের । মনে তিব্র ক্ষোভ নিয়ে অনেক পথচারীরা বলেন , পাঁচদোনা মোড়েই রয়েছে ট্রাফিক পুলিশ বক্স এই পুলিশ বক্সে আসেন ট্রাফিক পুলিশের উর্ধতন কর্মকর্তারা। প্রশাসনের এমন ঠিক নাকের ডগায় মহাসড়ক দখলকে ভালো চোখে দেখছেনা সাধারণ মানুষ করছেন নানা সমালোচনা। এই অবৈধ দখলদার কোনো দোকানীরাই মুখ খুলতে নারাজ পাশে দুইটি বাজার থাকার পরও কেনো এই দখলবাজি এসব প্রশ্নের উত্তর তারা দিতে চান না । তবে চাইলেই যেকেউ এখানে এমন দোকান পেতে বসে ব্যবসা করতে পারেনা লাগবে দখলবাজদের অনুমতি যে সিন্ডিকেটের নিয়ন্ত্রনে চলে এসব অবৈধ দোকান ।এবিষয়ে জানতে চাইলে জেলার ইটাখোলা হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, মহাসড়কে অবৈধ দোকান উচ্ছেদ করার ইখতিয়ার তাদের নেই এটা থানা পুলিশের বিষয়। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরো বলেন তিনি বিষয়টি মাধবদী থানা পুলিশকে অবগত করবেন। 

কিউএনবি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit