শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ভারতীয় গণমাধ্যম নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার থেকেই একের পর এক অপতথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। এনিয়ে প্রতিক্রিয়া জানানো হলেও থেমে নেই তাদের মিথ্যাচার। এমন প্রেক্ষাপটে, ভারতীয় গণমাধ্যম নিয়ে সমালোচনা করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ভারতীয় গণমাধ্যম হঠাৎ করেই ভয়ানকভাবে আমাদের পেছনে লেগে পড়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এক্ষেত্রে আমাদের গণমাধ্যমেরও ভূমিকা রাখা উচিৎ।’

বর্তমান সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘আগের সরকার কিছু কনসার্ন তৈরি করে গেছে। সম্পর্কে ভারত যদি আমাদের কনসার্ন অগ্রাধিকার দিত, তাহলে এই সংকট তৈরি হত না।’

উভয়ের স্বার্থ রক্ষার জন্যই দুদেশের সম্পর্ক হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তাহলেই পানি, সীমান্ত হত্যাসহ (যুদ্ধ না চললেও সীমান্তে মানুষ মারা হয়) বিভিন্ন সমস্যা সহজে দূর করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘জাতীয় ঐক্যমত না থাকায় আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি। জাতীয় স্বার্থ যেখানে আছে, সেখানে জাতীয় ঐক্য থাকতে হবে।’

বাংলাদশে কারও জন্য থ্রেট নয় দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাজাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit