শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

শাহজালালে স্বর্ণের বারসহ বিদেশী নাগরিক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বারগুলোর প্রতিটির ওজন ১ কেজি বলে জানা গেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক।

পরে আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বারের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা। প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি।

স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং একইসঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit