সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, তালিকা প্রকাশ সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে কিল-ঘুসিতে দাদা নিহত স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ধলিয়া খালের নিচ থেকে মাটি উত্তোলনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা। আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

দুই বছর পর ওয়ানডে দলে দিলারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : দিলারা ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে প্রথমবারের মতো টাইগ্রেসদের ওয়ানডে দলে ডাক পান। সেই সিরিজের প্রথম ম্যাচে ৮ রান করে আউট হন। পরের ম্যাচে আর ব্যাটিংয়ের সুযোগই পাননি তিনি। এরপর আর ওয়ানডে দলে কখনোই এই ২০ বছর বয়সীকে ডাকা হয়নি। তবে টি-টোয়েন্টিতে নিয়মিতই খেলে যাচ্ছেন দিলারা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য তাকে দলে ডাকা হয়েছে মূলত ঘরোয়া লিগে ব্যাট হাতে ভালো করায়। গত মে-জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। ডিপিএলের সবশেষ সেই আসরে রান সংগ্রাহকের তালিকায় মুর্শিদা খাতুন ও ফারজানা হকের পরেই ছিলেন দিলারা। আবাহনীর জার্সিতে ৯ ইনিংসে ৪৭.৫৬ গড়ে ৪২৮ রান করেন তিনি। স্ট্রাইক রেটও ছিল চোখ কপালে তোলার মতো; ১৩৮.০৬! আসরে ৪২টি চারের পাশাপাশি ২৫টি ছক্কাও মারেন তিনি।

এমন পারফরম্যান্সের পরও এতদিন দিলারার দলে ডাক না পাওয়াটা অবাক করার মতোই ছিল। টি-টোয়েন্টিতে অবশ্য প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন দিলারা। এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে মাত্র ২০৮ রান করেছেন তিনি। গড়ও আশানুরূপ নয়, মাত্র ১১.৫৫। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৫৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

শেষ দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার, দিলারা আক্তার।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit