শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

বিবাহের ঘটকালি করে বিনিময় গ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বিবাহের ঘটকালি করে বিনিময় গ্রহণ করা জায়েজ। কেননা যোগ্য পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পরিবার, সমাজ তথা মানুষের উপকার হয়। এর মাধ্যমে অন্যকে সহযোগিতা করা হয়। মহান আল্লাহ বলেন, ‘তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো…।’ (সুরা : মায়েদা, আয়াত : ২)

কাজেই ঘটকালি পেশা হিসেবে গ্রহণ করা বা কারো মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলে বিনিময় বা হাদিয়া গ্রহণ করায় কোনো দোষ নেই। তবে এ ক্ষেত্রে কোনো প্রতারণা বা আশ্রয় নেওয়া যাবে না। হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের ধোঁকা দেবে সে আমাদের দলভুক্ত নয়।’ (মুসলিম, হাদিস : ১০১)

তা ছাড়া ইসলাম বিবাহ সহজ করার কথা বলে। বিবাহ যদি কঠিন করা হয়, তাহলে সমাজে ব্যভিচার আর অন্যায় বাড়বে। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যে ব্যক্তির দ্বিনদারি ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছ তোমাদের কাছে সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সঙ্গে বিয়ে দাও। তা যদি না করো, তাহলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে।’ (জামে তিরমিজি, হাদিস : ১০৮৪)

আর ঘটকালি করার মাধ্যমে পৃথিবীকে ফিতনামুক্ত করার চেষ্টা করা হয়। তাই উভয় পরিবারের মধ্যে সমন্বয় সাধন করার বিনিময়ে মজুরি নেওয়া যাবে। কেননা ইসলামের অন্যতম মূলনীতি হলো-‘বৈধ উপকারে বিনিময় গ্রহণ বৈধ।’ আল্লামা শানকিতি (রহ.) বলেন, বৈধ উপকার প্রদানের বিনিময়ে মজুরি গ্রহণ করা জায়েজ হওয়ার ব্যাপারে ইসলামী আইনজ্ঞদের ঐক্য আছে।’
(শারহু জাদিল মুসতাকনে ৯/১৮৬)

শায়েখ বিন বাজ (রহ.) বলেন, ‘বৈবাহিক সম্পর্ক স্থাপন করিয়ে দেওয়ার বিনিময়ে মজুরি গ্রহণে কোনো দোষ নেই।’ (ফাতাওয়া ওয়াদ দুরুস)

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit