মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

ইমরান খান দ্রুত মুক্তি পাবেন, আশাবাদী পিটিআই’র অস্থায়ী চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৬ নভেম্বর) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে গহর খান লেখেন, ‘আপনাদের সবাইকে বলতে চাই, আমরা (ইমরান) খান সাবের দ্রুত মুক্তি নিয়ে খুব আশাবাদী, ইনশাআল্লাহ।’এছাড়া এক্স পোস্টে সরকারী বাহিনীকে ‘নিরীহ লোকদের’ টার্গেট না করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি পিটিআই সমর্থক ও কর্মীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি মাসের ১৩ তারিখে ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকরা। পুলিশি বাধা অতিক্রম করে এরইমধ্যে তারা ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি চকে অবস্থান নিয়েছেন। সমর্থকদের দাবি, ইমরান খানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
 
ইমরান খানের মুক্তির দাবিতে প্রতীকী অনশন পালন করছেন অবস্থানরত নেতাকর্মীরা। তারা যেখানে অবস্থান নিয়েছেন সেই জায়গাটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ এবং সুপ্রিম কোর্টসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে।

 

 

এদিকে, পিটিআই’র কর্মীসমর্থকদের ছত্রভঙ্গ করতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আল জাজিরার প্রতিনিধি কামাল হায়দার ডি চক থেকে বলেছেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাক রেঞ্জার্সের সদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুড়েছেন।
 
তিনি বলেন, এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে তীব্র কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। ডি চকের আকাশে কাঁদানে গ্যাসের ঘন মেঘ তৈরি হয়েছে। এরইমধ্যে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটক করা হয়েছে পিটিআই’র কয়েক হাজার কর্মীসমর্থককে।
 
অন্যদিকে, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দাবি করেছে, ইসলামাবাদের আশেপাশে চলমান বিক্ষোভের মধ্যে তাদের একজন কর্মী গতরাতে রেঞ্জার ও পুলিশের গুলিতে শহীদ হয়েছেন।
 

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit