মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয় 

ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবরোধ দিন : জাতিসংঘকে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত করার কারণে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক এবং পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

গতকাল সোমবার হেগে বিশ্ব সংস্থার সনদের প্রতি আন্তর্জাতিক আনুগত্যের বিষয়ে জাতিসংঘের এক বৈঠকে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী এই আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘ সনদের সাত অধ্যায়ের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে ‘অবিলম্বে’ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। 

তিনি আরও বলেন, ‘সমস্ত সরকারের উচিত দখলদার ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক এবং অস্ত্র সহযোগিতায় জড়িত হওয়া থেকে বিরত থাকা।’ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে বিপর্যয়কর পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন গরিবাবাদি। তিনি বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে। কিন্তু নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit