রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা, স্বামীকে লিখলেন ‘তুমি আবার বিয়ে কোরো’ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী পুলিশকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্ অক্টোবরে দেশে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার ‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ কুমিল্লার সেই অলোচিত ঘটনায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিলে জনতার ঢল।

গণঅভ্যুত্থানের পরে যেখানে পুলিশ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটাই স্বাভাবিক—-মাহমুদ টুকু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা সমসাময়িক কয়েকটি বিপ্লব ইরাক ও মিশরে দেখেছি। যেখানে গণঅভ্যুত্থানের পরে পুলিশ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটাই স্বাভাবিক। বিপ্লব হওয়ার পর বিপ্লবের রেশ বেশকয়েকদিন থাকে। এই রেশ যখন জনপতিত হয়, তখন একদল স্বার্থান্বেষী মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা বিএনপি ওই বিশৃঙ্খলার বিরুদ্ধে আছি এবং আগামীতেও থাকবো।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর ৮ম দিনের দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা বিএনপির সবাই লড়াই করে গণতন্ত্র ফেরত আনবো। এদেশে বিএনপি একটি সুশৃঙ্খল ও জনবান্ধব রাজনৈতিক দল। তাই এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা গণতন্ত্র ফিরে আনবই আনব।

টুকু বলেন, খুনি শেখ হাসিনার আদালত আমাকে ৯বছরের সাজা দিয়েছিল। ২বছর হলো দেশে ফিরেছি। আমি হাসিনার বিচার মানি নাই। আমি বলেছি, এই বিচার মানি না এবং হাসিনার কাছে আত্মসমর্পণের কোন অর্থ হয় না। খুনি শেখ হাসিনার কাছে আমি মাথা নত করি নাই।

তিনি শহীদ জিয়াউর রহমানের নামে ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করায় টুর্ণামেন্ট এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপির জাতীয় নির্বাহি কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে বলেন, শেখ হাসিনার ১৬বছরের শাসন আমলে আমাদের যখন মামলা-হামলায় কোনঠাসা করে রেখেছিলো তখন দুলু নানা ধরনের খেলা ধুলার মাধ্যমে লালমনিরহাটের বিএনপি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রেখেছেন।

এসময় বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও  জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে রংপুর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু সহ রংপুর বিভাগের ৮জেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৮ নভেম্বর ফাইনাল খেলায বিএনপির ভাইচ চেয়ারম্যান তারেক রহমান প্রধান হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit