শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

নিজ এলাকায় সংবর্ধিত হলেন সাফজয়ী মিলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে ফুলেল শুভেচ্ছা এবং ফুলের মালা ও মেডেল পরিয়ে বরণ করা হয় এ স্বর্ণকন্যাকে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেড় লাখ টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।

এসময় মিলির বাবা শামসুল হক, মা আনোয়ারা বেগম, স্থানীয় কোচ দেলোয়ার হোসেন উজ্জ্বল, সহপাঠী, একঝাঁক কিশোরী ফুটবলারসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সাফজয়ী গোলরক্ষক মিলি আক্তার নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারই গ্রামের কলাবিক্রেতা শামছুল হকের মেয়ে। বর্তমানে মিলি আক্তার বাংলাদেশ সেনাবাহিনীর দলের গোলরক্ষক। নিজ এলাকায় সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিলি আক্তার আগামীতেও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জল করার প্রত্যয় ব্যক্ত করেন। 

মিলি বলেন, আমাদের সাফল্যের পেছনে পুরো জাতির দোয়া ও এবং পরিবারের সমর্থন ছিল। নান্দাইলের মানুষ সব সময় আমার সঙ্গে ছিলেন। তাদের ভালোবাসা নিয়ে আরো বহু দূর এগিয়ে যেতে চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল বলেন, ‘আমরা চাই নান্দাইল থেকে আরও মিলি বের হয়ে আসুক। এজন্য খেলার মান উন্নয়নে এখন থেকে পদক্ষেপ নেব। প্রতিটি ইউনিয়নে বেহাত হওয়া জমি উদ্ধার করে মাঠ করা হবে। এজন্য যা করার দরকার, সবই করব।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit