মাটিরাঙ্গায় ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
Reporter Name
Update Time :
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
৬৯
Time View
জসীম উদ্দিন জয়নাল পার্বত্যাঞ্চল প্রতিনিধি : : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ডাচ্-বংলা ব্যাংকের পিএলসি এর আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টারদিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ডাচ-বাংলা ব্যাংকের আয়োজনে দিন ব্যাপি ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি মোবাইল ব্যাংকিং এন্ড এজেন্ট ব্যাংকিং অফিসার ইনচার্জ মোঃ শাকিল মিয়া।
এসময় ডাচ বাংলা ব্যাংক খাগড়াছরি শাখা ব্যবস্থাপক,মোঃ মোবাস্বের আলী চৌধুরী, রিজিওনাল ম্যানেজার চট্রগ্রাম রিজিয়ন (রকেট ডিভিশন, ডাচ বাংলা ব্যাংক পিএলসি), মোঃ মোস্তাফিজুর রহমান,এজেন্ট ব্যাংকিং ডিভিশন, ডাচ্- বাংলা ব্যাংক পিএলসি রিজিওনাল ম্যানেজার চট্রগ্রাম রিজিয়ন মোঃ এমদাদুল হাসান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অন্যান্যের মাঝে এরিয়া ম্যানেজার মোঃ ইসমাইল, মোঃ আশরাফুল আলম এবং মাটিরাঙা মাষ্টার এজেন্ট মেসার্স- দিপংকর এন্টারপ্রাইজের পক্ষে মোঃ সাদ্দাম হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।